এখন সন্তানদের স্কুলে যাওয়া, বাড়ি ফেরা ও স্কুলে সন্তানদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন অভিভাবক ও স্কুলগুলো। আর এই কাজে সহায়তা করতে ভারতের গুরগাঁও-ভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইভোএক্সওয়াইজেড টেকনোলজিস সম্প্রতি একটি অ্যাপ তৈরি করেছে। অ্যাপটির নাম ইভোস্কুল।
ইভোএক্সওয়াইজেড টেকনোলজিসের প্রধান নির্বাহী শিল্পা মাহনা ভাটনাগর বলেন, ইভোস্কুলের মতো প্রযুক্তি প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের সহিংস হয়ে ওঠা, খারাপ পথে নিয়ে যাওয়া, নির্যাতনের মতো বিষয়গুলো থেকে রক্ষা করার ক্ষেত্রে দেশের সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। এই অ্যাপটি নিরাপদ যোগাযোগ তৈরি করতে পারবে যা শুধু বাবা-মা অথবা অভিভাবকরা নজরদারি করতে পারবেন।
এটি সঠিক সময়ে সন্তানের অবস্থান জানাতে পারে। এছাড়া ঘরে বা বাইরে লোকেশন ট্র্যাকিং ব্যবহার করে নোটিফিকেশনও পাঠাতে পারবে অ্যাপটি। খবর: আইএএনএস।
