কোটালীপাড়ায় বাসচাপায় যুবক নিহত

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৪:৫৩
 
গোপালগেঞ্জর কোটালীপাড়ায় বাসচাপায় শরিফুল ইসলাম দাড়িয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুর একটায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের টুপুরিয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত শরিফুল ইসলাম কাজুলিয়া গ্রামের সেকেনউদ্দিন দাড়িয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয়রা প্রায় আধাঘণ্টা সড়কটি অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
কোটালীপাড়া থানার ওসি মোঃ কামরুল ফারুক জানিয়েছেন, ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী শরিফুলকে একটি যাত্রীবাহী লোকাল বাসচাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে সড়ক অবরোধের কথা তিনি অস্বীকার করেন।