স্পেনে বুল ফাইটে ষাঁড়ের গুঁতোয় ম্যাটাডোর নিহত

আপডেট : ১০ জুলাই ২০১৬, ২০:৪৬
৩০ বছরেরও বেশি সময় পর বুল ফাইটে ষাড়ের আঘাতে একজন ম্যাটাডোর নিহত হলেন। রবিবার ভিক্টর বারিও নামে ওই বুলফাইটার নিহত হন। টেলিভিশনে সরাসরি সম্প্রচারে দেখা যায়, ২৯ বছর বয়সী ওই ম্যাটাডোরের বুকের মাঝে ওই শিং বিঁধে যায়।
 
এর আগে এমন ঘটনা ঘটেছিলো ১৯৮৫ সালে। হোসে কিউবেরো নামে স্প্যানিশ ওই ম্যাটাডোরও ষাঁড়ের গুঁতোয় নিহত হয়েছিলেন। ভিক্টরের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়।
 
বিগত এক শতাব্দীতে বুল ফাইটে ৩৩জন ম্যাটাডোরসহ ১৩৪ জন নিহত হয়েছে। বিবিসি