পদত্যাগী প্রেসিডেন্টের নামে কাজাখস্তানের রাজধানীর নামকরণের প্রস্তাব

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১২:০৮

কাজাখস্তানের নতুন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ দেশটির সাবেক নেতা নুরসুলতান নাজারবায়েভের নামে রাজধানীর নামকরণের প্রস্তাব করেছেন। দীর্ঘ ২৯ বছর ধরে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর মঙ্গলবার আকস্মিক তিনি পদত্যাগ করেন। 

নুরসুলতানের পদত্যাগের পর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কাসিম। বুধবার তিনি বলেন, ‘আমি প্রথম প্রেসিডেন্টের সম্মানে দেশের রাজধানী আস্তানার নাম পরিবর্তন করে নুরসুলতান রাখার প্রস্তাব করছি।’

একদিন আগে স্বেচ্ছায় পদত্যাগ করার ঘোষণা দেন কাজাখাস্তানের ৭৮ বছর বয়সী প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভল। তিনি জানান, নতুন প্রজন্মকে তিনি সাহায্য করতে ও সুযোগ দিতে চান।

আরও পড়ুন : ২৯ বছর পর ক্ষমতা ছাড়লেন কাজাখাস্তানের প্রেসিডেন্ট

নুরসুলতান ১৯৯০ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে পৃথক রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকেই দেশটির ক্ষমতায় ছিলেন। পঞ্চমবারের মতো ২০১৫ সালে পাঁচ বছরের মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। 

ইত্তেফাক/কেআই