সাত হাজারে মিলবে ইনটেক্সের মার্শম্যালো চালিত ফোন

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৫:০৩
অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো চালিত অ্যাকোয়া পাওয়ার ফোর-জি স্মার্টফোন এনেছে স্মার্টফোন প্রস্তুতকারক ভারতীয় প্রতিষ্ঠান ইনটেক্স।
 
ইনটেক্স অ্যাকোয়া পাওয়ার ফোর-জি মডেলে রয়েছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ৬৪ বিট কোয়াড কোর প্রসেসরের সঙ্গে ১ জিবি র‍্যাম। এতে আরও রয়েছে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি, যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
ইনটেক্স অ্যাকোয়া পাওয়ার ফোর-জি স্পোর্টস মডেলের রিয়ার ক্যামেরা ৮ এমপি-র, সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তলার জন্য রয়েছে ২ এমপি-র ফ্রন্ট ক্যামেরা।
 
ফোর-জি এলটিই ও থ্রিজি সাপোর্টেড ফোনটি ওয়াই-ফাই, ব্লু-টুথ ও জিপিএস সুবিধাও সমর্থন করবে। ৩৩০০ এমএএইচ ব্যাটারির এই ফোনে রয়েছে প্রি-ইনস্টলড ‘মাতৃভাষা’ অ্যাপ। এতে ভারতের ২১টি আঞ্চলিক ভাষায় কথোপকথন চালানো যাবে। তার পাশাপাশি রয়েছে ক্লিন মাস্টার, সাওন ও অপেরা মিনি অ্যাপও।
 
আর এতকিছু মিলছে মাত্র ছয় হাজার ৩৯৯ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত হাজার ৪০০ টাকা।