ব্যাকটেরিয়ার শক্তিতে চলবে স্মার্টফোন!

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৪:১৪
স্মার্টফোন চালানোর জন্য এর ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ থাকা জরুরি। এই চার্জ আসে বিদ্যুৎ থেকে। এই দিক থেকে স্মার্টফোন চলে মূলত বিদ্যুতে। তবে এবার আর বিদ্যুতে নয়, স্মার্টফোন চলবে ব্যাকটেরিয়ার সাহায্যে!
 
ব্যাকটেরিয়ার চলাফেরায় যে শক্তি তৈরি হবে, এতেই চলবে ফোনের ব্যাটারি। চলবে কম্পিউটারের অপটিক্যাল মাউসটিও।
 
না, এই দাবি কল্পবিজ্ঞানের নয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীই এই দাবি তুলেছেন। তাদের বক্তব্য, ব্যাকটেরিয়ার স্বাভাবিক চলাফেরায় যে শক্তি উৎপন্ন হয়, তা একত্র করে আণুবীক্ষণিক ‘উইন্ড-ফার্ম’ বা ‘বাতাসকল’ বানিয়েই স্মার্টফোনের ব্যাটারি চলবে।
 
এছাড়াও অন্যান্য যে কোনও আণুবীক্ষণিক যন্ত্রও একই পদ্ধতিতে চলতেই পারে।