হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শিবু সরকার হত্যা মামালার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, নারায়ন সরকার (২৫), সুবোধ সরকার (৪০), প্রদীপ সরকার (৫০) ও জয়ন্ত সরকার (২৮)।
নিখোঁজের পাঁচদিন পর শনিবার তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়। সোমবার আটজনকে আসামি করে করা হয়।
