নেত্রকোনা-কেন্দুয়া-রামপুর সড়কের বেহাল

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ০২:৩০
নেত্রকোনা-কেন্দুয়া উপজেলার মধ্যে সড়কপথে যোগাযোগ রক্ষাকারী প্রধান সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল যেমন সমস্যার সৃষ্টি হচ্ছে, তেমনি ভগ্ন সড়কটির কারণে দুর্ঘটনাও বেড়ে গেছে। পণ্য পরিবহনেও সমস্যা হচ্ছে। সড়ক সংস্কার না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
 
নেত্রকোনা থেকে মদনপুর পর্যন্ত সড়কের কিছু অংশ ভালো থাকলেও সড়কের বাকি অংশের অবস্থা কাহিল। বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় গর্তের মধ্যে পানি জমে থাকে। ফলে হেঁটে চলাতো দূরের কথা যানবাহনেও চলা যায় না। বিশেষ করে রামপুর বাজারের সড়ক অংশটির অবস্থা সবচাইতে খারাপ। বৃষ্টি হলে সড়কে প্রায় হাঁটু পানি জমে যায়। আর বৃষ্টি না হলেও  এ পানি শুকাতে ৪/৫ দিন লেগে যায়। ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদ কর্তৃপক্ষ থেকে শুরু করে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষকে সড়ক মেরামরতের জন্য দাবি জানালেও কোনো কাজ হচ্ছে না। সবাই বলে ফান্ড নেই।
 

 নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, ফান্ডের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লেখা হয়েছে, ফান্ড পাওয়া সাপেক্ষে সড়ক সংস্কার করা হবে।