মাধবপুর উপজেলার সুরমা চা বাগান থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাগানের বিশ নম্বরের নির্জন এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ জুয়া খেলে ট্রেনের টিকিট বিক্রির ৭ লাখ টাকা আত্মসাৎ
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) কামরুজ্জামান জানান, ওই এলাকায় টিলার ওপর মৃতদেহ দেখতে পেয়ে চা শ্রমিকরা মাধবপুর থানায় খবর দেয়। লুঙ্গি ও শার্ট পরহিত অর্ধগলিত ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
