মাগুরায় মাইক্রোবাস উল্টে চালক নিহত

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১০:০৩
 
মাগুরায় মাইক্রোবাস উল্টে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। বুধবার সকালে মাগুরা-যশোর সড়কের ছয়চার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে যশোরগামী একটি মাইক্রোবাস বুধবার সকালে মাগুরার ছয়চার নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই গাড়ির চালক নিহত এবং গাড়ির ৪/৫ জন যাত্রী আহত হন।
 
আহতদের মধ্যে একজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের যশোর হাসপাতালে নেয়া হয়েছে।