মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পরোয়ানভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার জান্না গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেনের বিরুদ্ধে ঢাকা ধানমণ্ডি থানায় ২০০৮ সালে একটি ডাকাতি মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাটুরিয়া থানার এএসআই মো. মাসুদ রানা বলেন, তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
