ঝিনাইদহের মহেশপুর উপজেলায় তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে স্থানীয়দের খবরে পুড়োপাড়া বাজার এলাকায় লাল টেপ দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় এসব বোমা উদ্ধার করে পুলিশ।
মহেশপুর থানার এসআই ফরিদ আহমেদ বলেন, ‘এগুলো বোমা কিনা তা পরীক্ষা ছাড়া বলা যাবে না।’
