র্যাব-৮ এর অভিযানে দক্ষিণাঞ্চলের ইয়াবা ডিলার মানিক মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ। মানিক বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের বাসিন্দা। সে একাধিক মামলার পলাতক আসামি। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক বিক্রির এক লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বরিশাল র্যাব-৮ সূত্র মানিক মাঝিকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানায়, তার স্বীকারোক্তি মতে ওই রাতে মানিক মাঝির গৌরনদীর মাহিলাড়া এলাকার ভাড়ার বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৩৫৫ পিস ইয়াবা, ১০৫ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ এক লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৮ এর বরিশালের সিপিএসসির ডিএডি মোঃ মামুনুর রশিদ খান বুধবার রাতে বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ জুয়া খেলে ট্রেনের টিকিট বিক্রির ৭ লাখ টাকা আত্মসাৎ
বিভিন্ন সূত্রে জানা গেছে, গৌরনদীর কটকস্থল গ্রামের ইঙ্গুল মাঝির পুত্র মানিক মাঝি ও তার ভাই হিরা মাঝি দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবাসহ অন্য মাদকদ্রব্য আমদানি করে আসছে। নিজস্ব সহযোগিদের মাধ্যমে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় সেসব মাদক সরবরাহ করে আসছে। হিরা মাঝি র্যাবের অভিযানে গ্রেফতার হয়ে বর্তমানে বরিশাল কারাগারে আছে। তার অবর্তমানে মানিক মাঝি মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
ইত্তেফাক/নূহু
