পাবনার সাঁথিয়া উপজেলায় এক মধু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল সামাদ (৪৫) উপজেলার আত্রাইশুকা গ্রামের ভাদুরি শেখের ছেলে।
জানা গেছে, বুধবার সকালে স্থানীয়রা উপজেলার আত্রাই শুকা গ্রামে আত্রাই নদীর ডাইকের পাশে লিচু বাগানে সামাদের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কাশেম জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।
