মির্জাপুরে জামায়াতের মহিলা নায়েবে আমীরসহ গ্রেফতার ২

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৫:২৩
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামের মহিলা নায়েবে আমির হুমায়ারা বেগম (৫৬) ও ছাত্র শিবিরের সভাপতি নাজমুস সাকিবকে (২২) গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পুলিশ বিপুল সংখ্যক জিহাদি বই ও সরকার বিরোধী লিফলে জব্দ করা হয়।
 
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের উত্তর নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।
 
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, ‘সুনিদিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের নামে নিয়মিত মামলা হচ্ছে।’