শিবালয়ে লঞ্চের চার যাত্রীর প্রাণে রক্ষা

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৭:৫১
 
 
আরিচা-কাজিরহাট নৌ-রুটে যাত্রী বোঝাই লঞ্চ যমুনার ডুবোচরে ধাক্কা লেগে চার যাত্রী নদীতে ছিটকে পড়েন। পরে তাদের দ্রুত উদ্ধার করা হয়।
 

জানা গেছে, বুধবার দুপুরে কাজিরহাট থেকে এমভি তিতাস নামের একটি লঞ্চ ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করে আরিচা আসার পথিমধ্যে ডুবোচরে ধাক্কা খায়। ধাক্কার আকস্মিকতায় লঞ্চের উপর নিরাপত্তাহীনতায় দাঁড়িয়ে থাকা চার যাত্রী নদীতে ছিটকে পড়েন। পাশে চলা ইঞ্জিনচালিত নৌকা দ্রুত ছুটে এসে যাত্রীদের উদ্ধার করে।