নাশকতার অভিযোগে সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে টুকেরবাজারের তালুকদারপাড়া থেকে তাকে গ্রেফতার করে জালালাবাদ থানার পুলিশ।
জেলা জামায়াত নেতা জৈন উদ্দিনের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি আকতার হোসেন।
