সিলেট নগরীর কাছে সুরমা নদীতে পড়ে নিখোঁজ সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান হায়দার আলীর (৫০) লাশ ২০ ঘণ্টা পর বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে নদীতে ভেসে উঠে।
পরে দক্ষিণ সুরমা থানায় কদমতলী ফাড়ির পুলিশ হাজী আমির আলী কমপ্লেক্স সংলগ্ন নদী থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কাজিরবাজার সেতু এলাকায় খেয়া পারাপরের সময় তিনি নৌকা থেকে পড়ে নিখোঁজ হন।
