কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আমরা বিজয়ী জাতি। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা বিজয়ী হবোই। তিনি বলেন, জঙ্গিরা মানুষ না, মুসলমানও না। এরা মানুষরূপী শয়তান। এই শয়তানদের বাংলার মাটি থেকে উত্খাত করতে হবে।
বুধবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন আয়োজিত যুব মহাসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই দেশে সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করা হবে। আইনের মাধ্যমেই একদিন তাদের শেষ পরিণতির দিকে যেতে হবে।
তিনি বলেন, কারা এই জঙ্গিকে প্রশ্রয় দিচ্ছে, লালন করছে। এই জঙ্গিবাদের বিষাক্ত দাঁত বাংলার সুজলা, সুফলা বাংলাকে আচ্ছন্ন করছে, রক্তাক্ত করছে। আমি বলি, খালেদা জিয়া অভ্যুত্থান দেখা আপনার একটা স্বপ্ন বিলাস।
প্রধান বক্তা হিসাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান বলেন, রমজান মাস পবিত্র মাস-এবাদতের মাস-এই মাসে গুলশানে-আবার শোলাকিয়ায় ঈদের জামাতে কি ভয়াবহ কান্ড-তাও ইসলামের নামে। এই বর্বরতা গোটা ইসলামের নামে কলংক আনছে কারা? ইসলাম ধর্মে রমজান মাসকে এতটাই পবিত্রতা দান করা হয়েছে, এই মাসে সর্ব প্রকার বিরোধ ও শত্রুতা থেকে বিরত থাকার জন্য মুসলমানদের ওপর নির্দেশ রয়েছে। এই মাসে স্বয়ং মহানবী (সঃ) তার শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করা থেকে বিরত থাকতেন এই মাসে। প্রথম ক্রসেভের যুদ্ধে মুসলমানরা খ্রিষ্টানদের সঙ্গে এক মাসের যুদ্ধ বিরতির সন্ধি করেছিলেন। আর বাংলাদেশে এবারের শাওয়ালের চাঁদকে কারা রক্তমাখা বাঁকা তরবারি করল? কারা করল-কি উদ্দেশ্য কি প্রয়োজনে-কে বেনিফিসারী কেন লেখক-প্রকাশক-শিক্ষক-ব্লগার-গ্রামীন হোমিও ডাক্তার-বিদেশী হত্যা। কেন মসজিদের ইমাম-মুয়াজ্বিন-ইসলামি চিন্তাবিদ-হিন্দু ধর্মীয় সেবক-মন্দিরের পুরোহিত-গির্জ্বার যাজক-বৌদ্ব ভিক্ষুক-যারা ধর্মের কথা বলেন-যারা শান্তির কথা বলেন-বেছে বেছে তাদের হত্যা করা হ”েছ কেন?
