শার্শার ডিজিটাল প্রযুক্তি বিজ্ঞানী মিজান চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করতে ঢাকায়

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ২০:৫২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ারের আমন্ত্রণে আকর্ষণীয় কিছু প্রকল্পের চূড়ান্ত পর্বে অংশ গ্রহণের জন্য যশোর জেলা ও খুলনা বিভাগের শ্রেষ্ঠ ডিজিটাল প্রযুক্তি বিজ্ঞানী মিজানুর রহমান শার্শা ত্যাগ করেছেন।
 
আগামী ১৬-১৭ জুলাই ঢাকাস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এ অনুষ্ঠান হবে। মিজানুর রহমান শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের বাসিন্দা।
 
শার্শা উপজেলা সদরে অবস্থিত মিজানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানের নাম ভাই ভাই ইঞ্জিনিয়ার্স। তার প্রজেক্টের নাম ‘জ্বালানীবিহীন বিদ্যুৎ প্রকল্প অগ্নি-নির্বাপক যন্ত্র’। তরুণ এ ডিজিটাল প্রযুক্তি বিজ্ঞানীর আরো অনেক প্রজেক্ট আছে, যা পর্যায় ক্রমে চালু হচ্ছে।