অর্থাভাবে জর্জরিত ‘জেট এয়ারওয়েজ’ বিমান সংস্থার অস্তিত্ব বিপন্ন হয়ে উঠেছে। ভারতের বেসরকারি এই বিমান সংস্থাটি গত ডিসেম্বর থেকে পাইলট ও কর্মচারীদের পূর্ণ বেতন দিতে পারছে না। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুরেশ প্রভুকে চিঠি লিখে এ বিষয়ে হস্তক্ষেপ করার দাবি তুললেন জেট এয়ারওয়েজ-এর পাইলটরা।
দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেতন সংকট নিয়ে জেট এয়ারওয়েজের অভ্যন্তরীণ পাইলটদের সংগঠন ন্যাশনাল এভিয়েটরস গিল্ড নয়াদিল্লিতে মঙ্গলবার সভায় মিলিত হয়। প্রায় ৯০ মিনিট ধরে চলে ওই আলোচনা। এ সময় বেশ কয়েকটি দাবি তুলে ধরেন সংগঠনটির নেতাকর্মীরা। আলোচনা শেষ ঘোষণা করা হয়; ৩১ মার্চের মধ্যে বকেয়া বেতন দিতে হবে এবং সংকট মোচনের প্রক্রিয়া কী তা জানাতে হবে। দাবি না মানলে ১ এপ্রিল থেকে পাইলটরা এয়ারক্রাফট চালাবেন না।
জেট এয়ারওয়েজ ১০০ কোটি ডলারেরও বেশি ঋণের দায় বহন করতে গিয়ে প্রায় পঙ্গু। এর মধ্যে এয়ারক্রাফট লিজদাতার পাওনা বিলম্বে পরিশোধের জন্য তারা লিজ চুক্তি বাতিল করছে।
আরো পড়ুন: সড়কে শৃঙ্খলায় ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে চান শিক্ষার্থীরা
এদিকে এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার আজ অর্থমন্ত্রী অরুণ জেট এয়ারওয়েজ সঙ্গে দিল্লিতে বৈঠক করেন। বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীর দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র ও বিমানসচিব প্রদীপ সিংহ খারোলা।
বৈঠক শেষে রজনীশ বলেন, ‘আমরা জেটকে আকাশে উড়িয়ে রাখতে আমরা সব রকম চেষ্টা করব। আমাদের বিশ্বাস, জেটকে উড়িয়ে রাখাটাই সকলের স্বার্থ।’
ইত্তেফাক/বিএএফ
