নিনটেন্ডোর অগমেন্টেড রিয়ালিটি গেম ‘পোকেমন গো’ মুক্তি পাওয়ার পরে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য বেড়েছে ৫০ শতাংশ। শুধু বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ১৬ শতাংশ।
সব মিলিয়ে এই গেম মুক্তির পরে নিনটেন্ডোর শেয়ারের দাম বেড়েছে ৫৬ শতাংশ যার ফলে কোম্পানির মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ বিলিয়ন ডলার। উল্লেখ্য, পোকেমন গো নামের গেমটিতে ব্যবহারকারীরা স্মার্টফোনে সত্যিকার লোকেশনে সার্চ করে ভার্চুয়াল পোকেমন চরিত্র খুঁজে বের করে। মুক্তির পরেই গেমটি বৈশ্বিক আলোচনার বিষয়ে পরিণত হয়।
মুক্তির কয়েক দিনের মধ্যে অ্যাপল স্টোর ও গুগল প্লের সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপসে পরিণত হয়। সোমবার নিনটেন্ডো বাজার শুরু করেছিল শেয়ারের মূল্য ২৫ শতাংশ বৃদ্ধি দিয়ে। বিবিসি।
