অলিম্পিকের জন্য গান গাইলেন পেলে

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৭:২৩
চলতি বছরের আগস্টেই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক। ফুটবলের দেশ ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে ৫ আগস্ট শুরু হবে বিশ্বব্যাপী এই আসর।
 
আর অলিম্পিককে সামনে রেখে গান লিখখেন দেশটির সবচেয়ে বড় তারকা পেলে। এমনকি নিজেই সুর বেধে গানটি গাইলেন ৭৫ বছরের তারকা। নাম ‘এসপারাঙ্কা’।
 
এক টুইটবার্তায় পেলে জানান, ‘আমি অলিম্পিকের জন্য এসপারাঙ্কা নামের একটি গান লিখেছি এবং গেয়েছি। ১৫ই জুলাই আমি তা সবার সঙ্গে ভাগ করে নেব।'
 
পেলে তিনবার ফুটবল বিশ্বকাপ জিতলেও, অলিম্পিক ফুটবলে এখনও সোনা জিততে পারেনি ব্রাজিল।