বাগমারায় বাংলাভাইয়ের সহযোগী গ্রেফতার

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৭:৪৭
রাজশাহী বাগমারা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলাভাইয়ের এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেপ্তার মামুনুর রশিদ ওরফে মামুন মোহরী বাংলাভাইয়ের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। মামুন ২০০৪ সালে বাগমারায় বাংলাভাইয়ের নেতৃত্বে জেএমবির সন্ত্রাসী কর্মকাণ্ডে দায়ের পাঁচটি মামলার আসামি।
 
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক বারের সামনে থেকে মামুন মোহরীকে গ্রেফতার করা হয়েছে। ২০০৪ সালে বাগমারায় জেএমবির সন্ত্রাসী কর্মকাণ্ডে দায়ের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।