চাঁদপুরে মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে আটোরিকশা চাপায় ১৪ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের পুরানবাজার রয়েজ রোডে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ফরিদগঞ্জ উপজেলার বাসারা গ্রামের রিকশাচালক ইব্রাহিম দরবেশের ছেলে।
শিশুটির মা রশিদা বেগম বলেন, ১৪দিন আগে চাঁদপুর সদর ছেলের জন্ম হয়। সকালে শিশুকে নিয়ে আটোরিকশা করে ডাক্তার দেখানোর জন্য চাঁদপুরে আসছিলেন। পথে পুরানবাজার ডিগ্রি কলেজের ঢোকার মুখে রাস্তার গর্তে পড়ে অটোরিকশার ঝাঁকুনিতে শিশুটি তার কোল থেকে রাস্তায় পড়ে যায়। ওই সময় পেছন থেকে আসা আরেকটি অটোরিকশার চাপায় ছেলের মাথা থেতলে যায়।
চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
