লালমনিরহাট সদরে বাস চাপা পড়ে দুইজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ফকিরের তকেয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বিনয় চন্দ্রের ছেলে তপন চন্দ্র (১৫) ও বাচ্চু মিয়ার ছেলে মকছার হোসেন (৪৬)।
সদর থানার ওসি এএইচএম মাহফুজুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কুড়িগ্রামগামী একটি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। এ সময় ওই দোকানে আসা তপন ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে আহত মকছারের মৃত্যু হয়।
