নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে শিশু শাফায়েত হোসেন (১১) ও ফাহিম (৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা নেয়ার পথে শাফায়েতের মৃত্যু হয়। এর আগে রাত ৮টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ফাহিমের মৃত্যু হয়।
মৃত শাফায়েত হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নূরনবীর ছেলে ও ফাহিম একই এলাকার তরিকুল ইসলামের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাসের অটো চুলায় আগে থেকে লিক থাকায় গ্যাস বাতাসে ছড়িয়ে ছিল। পরে দোকানের মালিক মামুন চুলায় আগুন দিতে গেলে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে ৫ জন দগ্ধ হয়।
