সাটুরিয়ায় দুই লাশ উদ্ধার

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৫:২৪
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পৃথকস্থান থেকে দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, উপজেলার খলিলাবাদ গ্রামের বাসিন্দা মো. হুকুম আলী (৬৫) ও উপজেলার হাজিপুর গ্রামের মো. হযরত আলী (৫৫)।
 
জানা গেছে, শুক্রবার সকালে খলিলাবাদ গ্রামে মো. হুকুম আলীর (৬৫) নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
অপর দিকে সকাল  হাজিপুর গ্রামে মো. হযরত আলী (৫৫) নামে অপর ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
 
পুলিশ জানায়, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
থানার উপ-পরিদশক (এসআই) মো. আসলাম হোসেন জানান, ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে জানা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা।