ময়মনসিংহে পাঁচ উপজেলায় নিখোঁজ ৭

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৫:৫৭
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী জেলায় নিখোঁজের তালিকায় সাত যুবক রয়েছেন। তবে এরা কী কারণে নিখোঁজ রয়েছে বা আদৌ তাদের মধ্যে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কি না তা নিশ্চিত নয় পুলিশ। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ।
 
জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, থানায় জিডি অনুযায়ী নিখোঁজদের মধ্যে ফুলবাড়ীয়ায় তিনজন, ভালুকায় একজন, গফরগাঁওয়ে একজন, ধোবাউড়ায় একজন ও হালুয়াঘাটের একজন রয়েছেন।
 
ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক বলেন, ‘আপাতত নিখোঁজের তালিকায় সাতজনের নাম পাওয়া গেছে। তবে পারিবারিক ও সামাজিক অবস্থা বিবেচনা করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
 
তিনি পরিবারের নিখোঁজ সদস্যদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়েছেন।