সরকার জসীম
স্বাধীনতা মানে
সব্বাই জানে।
সুর বাজে প্রাণে
স্বদেশের টানে।
মুজিবের ডাকে-
ফেলে রেখে মাকে
অস্ত্র নিয়ে হাতে
যুদ্ধ দিনে রাতে।
স্বাধীনতা মানে
বলো কে না জানে।
মৃত্যুর সাথে চুক্তি
অবশেষে মুক্তি।
স্বাধীনতা মানে
স্মৃতি অম্লানে।
লাল সবুজ পতাকায়
মা-ডাকে খোকা আয়।
