এরশাদের বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন বাবলু

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ২১:১৫
 
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।
 
শুক্রবার জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। সাবেক ছাত্রনেতা জিয়াউদ্দিন বাবলু জাপার সাবেক মহাসচিব ও বর্তমান সংসদের সদস্য। প্রেসিডিয়ামের সদস্যের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এরশাদের বিশেষ সহকারী হিসেবে কাজ করবেন বাবলু।
 

এছাড়াও এরশাদ দলের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য ও সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াকে তার যুব বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।