রংপুরে বাস-ট্রাক সংর্ঘষে নিহত ২

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১০:৪০
রংপুরের পীরগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় বাসযাত্রী। 
 
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার লালদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
রংপুরের বড়দগা হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী শহিদুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান।