নওগাঁ সদর উপজেলায় রাইস মিলের ব্য়লার ড্রাম বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ছয় শ্রমিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন- জেলা সদর উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা শ্রমিক সাহেদ (৩৫) ও আনোয়ার হোসেন (৩৮)।
শনিবার সকালে উপজেলার লস্করপুর এলাকায় টুম্পা রাম রাইস মিলে এ ঘটনা ঘটে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নওগাঁ ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক (এডি) আব্দুর রশীদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
