তুরস্কে যাচ্ছেন না মেসি

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১২:১০
 
তুরস্কে সেনা অভ্যুত্থানের প্রচেষ্টার ফলে দেশটিতে সফর করছেন না বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও আন্দ্রিস ইনিয়েস্তা। ক্লাবটির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।
 
ইএসপিএনের  প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনার সাবেক ফুটবলার স্যামুয়েল ইতোর আয়োজনে শনিবার একটি চ্যারিটি ম্যাচ খেলতে তুরস্ক সফরের কথা ছিল তাদের। কিন্তু তুরস্কে সেনা অভ্যুত্থানের প্রচেষ্টার ফলে সেখানকার আয়োজিত ম্যাচটি হুমকির মুখে পড়েছে।
 
প্রতিবেদনে অনুযায়ী, মেসি তুরস্কের ফ্লাইট বাতিল করেছেন।
 
বার্সার নিজস্ব টুইটারে এক বিবৃতিতে জানানো হয়, ১০ নম্বর জার্সির মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তারা তুর্কিতে এই মুহূর্তে অবস্থান করছে না। বিবৃতিতে বলা হয়, এফসি বার্সেলোনার ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা ও লিও মেসিদের ইতোর আয়োজনে একটি প্রীতি ম্যাচ খেলতে তুরস্কে যাওয়ার কথা ছিল। তবে তারা এখন স্পেনেই রয়েছে।
 
সেখানে আরো বলা হয়, বার্সা ফুটবলার আরদা তুরান, সাবেক কার্লোস পুয়েল, ডেকো ও এরিক আবিদাল ও সাবেক ডিরেক্টর আলেহান্দ্র এচেভারিয়া তুর্কিতে রয়েছে। তবে তারা বিপদজ্জনক অঞ্চল থেকে দূরে রয়েছে। আর তাদের সঙ্গে ক্লাবের যোগাযোগ রয়েছে।