যশোরে বাড়ির ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১২:৩০
যশোর শহরে বাড়ির ছাদ থেকে পড়ে ফয়সাল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের পশ্চিম বারান্দী নাথপাড়ায় নিজ বাসার ছাদে হাঁটছিলেন। এ সময় তিনি ছাদ থেকে পিছলে একটি টিন শেড বাড়ির উপরে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইদ্রিস আলী স্বজনদের বরাত দিয়ে এ তথ্য জানায়।