জ্যামাইকাকে জয় এনে দিলেন সাকিব

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১২:৩৪
 
সিপিএলে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ ডাইকেটে জয় পেয়েছে জ্যামাইকা তালাওয়াহস। আর এই জয়ের পিছনে বড় অবদান রয়েছে জ্যামাইকার হয়ে খেলা বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিব ছাড়াও এই জয়ে বদান রয়েছে অধিনায়ক ক্রিস গেইলরও।
 
শনিবার কিংস্টনের স্যাবিনা পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৮ রান করে গায়ানা। জবাবে ১৫ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জ্যামাইকা।
টসে হেরে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি গায়না। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে জ্যামাইকার বিপক্ষে ১২৮ রানের পুঁজি পায় গায়ানা।
 
ঘরের মাঠে লক্ষ্য তাড়ায় জ্যামাইকার শুরুটা ভাল হয়নি। সোহেল তানভিরের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিরেন চ্যাডউইক ওয়ালটন (২)। কোনো বল না খেলে রান আউট হন আন্দ্রে ম্যাকার্থি। তানভিরের একই ওভারের পঞ্চম বলে বিদায় নেন রোভম্যান পাওয়েল। পরের ওভারের প্রথম বলে তাকে অনুসরণ করেন অভিজ্ঞ কুমার সাঙ্গাকারা।
 
এরপর প্রতিরোধ গড়ে তোলে গড়ে সাকিব-আন্দ্রে রাসেলের আক্রমণাত্মক ব্যাটিং। দুটি করে ছয়-চারে ১৫ বলে ২৪ রান করে ফিরে যান অলরাউন্ডার রাসেল। রাসেলের বিদায়ের পর ক্রিজে আসেন গেইল। দুই ওভারে ৩৪ রান নিয়ে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসেন সাকিব-গেইল। ২৫ বল হাতে রেখেই দলকে জয় এনে দেন তারা।
 
৪৭ বলে ৭টি চারে ৫৪ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার সাকিব। আর ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেয়া গেইল অপরাজিত থাকেন ৪৫ রানে।