সৈয়দপুরে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৩:৪১

নীলফামারীর সৈয়দপুর  উপজেলায় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 
শনিবার দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাকডোকরা গ্রামের একটি ডোবা থেকে স্থানীয়দের খবরে একদিন বয়সী ওই নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।
 
সৈয়দপুর সার্কেলের সিনিয়র এএসপি জিয়াউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।