ফরিদপুর-সালথা-ময়েনদিয়া সড়ক খানা-খন্দকে ভরা

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ০১:৩৬
সড়ক ও জনপথের আওতাধীন ফরিদপুর-সালথা-ময়েনদিয়া সড়ক ব্যবহার করে জেলা ও বিভাগীয় শহরে যাতায়াত করে নানা পেশার মানুষ। কয়েক বছর ধরে সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি সংস্কার না করায় বেশিরভাগ সমস্যার সম্মুখীন হচ্ছে যাত্রীবাহী পরিবহন।
 
ওই রাস্তায় গাড়ি চালাতে গিয়ে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সড়কটি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিকবার লেখালেখি হলেও সড়ক ও জনপথ কর্তৃপক্ষের কোনো তত্পরতা দেখা যায়নি। 
 

ফরিদপুর থেকে বাসে সালথা ফেরার পথে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী গ্রামের বাসিন্দা রশিদ শেখ বলেন, এই সড়কের যাত্রীবাহী বাসে যে একবার উঠে সে আর দ্বিতীয়বার উঠতে চায় না। তাই বেশিরভাগ যাত্রী এখন বেশি ভাড়া দিয়ে ছোট গাড়িতে করে বাইপাস সড়ক দিয়ে যাতায়াত করে। অপর এক যাত্রী বলেন, এই রাস্তা দিয়ে গাড়িতে করে হসপিটালে রোগী নিয়ে যাওয়াও বিপজ্জনক।