পাকিস্তানে সোশ্যাল মিডিয়ায় যৌন উত্তেজক ছবি দিয়ে আলোড়ন ও বিতর্কের ঝড় তোলা সেলিব্রেটি কান্দিল বালোচ নিজের ভাইয়ের হাতেই খুন হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে তিনি পরিবারের সম্মান ক্ষুণ্ন করেছেন বলে অনার কিলিং এর শিকার।
পুলিশ বলছে তার ভাই তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পাকিস্তানের মতো রক্ষণশীল সমাজে সোশ্যাল মিডিয়ায় যৌন উত্তেজক ছবি, ভিডিও ও কমেন্ট পোষ্ট করে আলোড়ন ও বিতর্কের ঝড় তোলেন কান্দিল বালোচ। ফেসবুকে তার সাড়ে সাত লাখ ফলোয়ার রয়েছে। তিনি নিজেকে আধুনিক যুগের নারীবাদী বলে বর্ণনা করতেন।
