মেহেরপুরের গাংনীতে ১৩১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। গ্রেফতারকৃতরা হলেন-গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের সজল মন্ডলের ছেলে মুকুল হোসেন (২৫) ও সহড়াতলা গ্রামের সোলেমান হোসেনের ছেলে পলান মণ্ডল (২৮)। এসময় তাদের কাছ থেকে নাম্বার বিহীন একটি চোরাই টিভিএস এ্যাপাচি গাড়ি জব্দ করা হয়েছে।
রবিবার র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি বজলুর রশিদ জানান, মোটরসাইকেলযোগে দুইজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে বামুন্দীর উদ্দ্যেশ্যে যাচ্ছে এমন সংবাদে হাড়াভাঙ্গা সেন্টারপাড়া এলাকায় অবস্থান নেওয়া হয়। মোটরসাইকেলে দুইজন আসলে তাদের মোটরসাইকেল তল্লাশি করতে চাইলে তারা পালানোর চেষ্টা করে। এসময় তাদের গ্রেফতার করা হয়। মোটরাসাইকেলের সাথে থাকা ব্যাগের মধ্যে থেকে ১৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত পলান মণ্ডল ও মুকুল হোসেন দুইজনই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের নামে মাদক ব্যবসার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের গাংনী থানায় সোপর্দ করা হবে।
