কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ৪৭ বিজিবি’র অধীনস্থ প্রাগপুর বিওপি ও আলীনগর বিওপি'র কমান্ডার হাবিলদার মো. জাকির হোসেন এবং হাবিলদার মো. তসলিম হোসেনের নেতৃত্বে ২ টি টহলদল অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশি মদ ও ৬.৮ কেজি গাঁজা আটক করে।
রবিবার সকালে এসব আটক করা হয়।
আজ রবিবার বিকেল ৩টার দিকে প্রাগপুর কবরস্থান ও ভাগজোত নামক স্থানে আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
