টঙ্গীর স্টেশন রোড এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়েছে।
গাজীপুরের আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার নিম্ন আদালতের রায় বহাল ও খুনিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় টঙ্গী চৌরাস্তা থেকে আবদুল্লাহপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
টঙ্গী থানার ওসির তালুকদার জানান, ছাত্রলীগ নেতাকর্মীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। যানবাহন চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
