রঙ্গরস

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২০:২৪

এক রোমিও নাশতা খেতে গেলে একটি নামকরা রেস্টুরেন্টে। অপূর্ব রূপসী ওয়েট্রেসকে দেখে সে অর্ডার দিল—মেনু থেকে আমাকে কফি, রুটি আর ডিমের অমলেট দাও এবং তোমার মুখ থেকে দাও হূদয়ের গভীরে থাকা কোনো একটি ভালোবাসার বাণী।

ওয়েট্রেস মিষ্টি হেসে একটু পর তার খাবার নিয়ে এল। খাবার সার্ভ হতেই রোমিও বলল—এবার আমাকে সেই কথাটি বল যার কারণে আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকতে পারব।

ওয়েট্রেস আবারো হেসে একটু ঝুঁকে তার কানে কানে বলল—ডিমের অমলেটটি খেয়ো না।