ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় ভাই-বোন নিহত হয়েছে। এ ঘটনায় বাবা-মাসহ তিনজন আহত হয়েছেন।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দরিরামপুর উজান পাড়া ছাইফুল কমিশনারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দরিরামপুর উজানপাড়া ছাইফুল কমিশনারের বাড়ির সামনে একটি যাত্রীবাহী বাস একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দিলে ঘটনাস্থলেই রিকশার যাত্রী শাপলা রানী শিলা (১৯) ও তার ছোট ভাই নিরব (৯ মাস) নিহত হয়। এ সময় রিকশায় থাকা শিলার বাবা কালা চাঁন রবি দাস (৪৫) ও মা স্বপ্না রানী রবি দাস (৩৮) ও রিকশাচালক নুরু মিয়া আহত হন।
