মনপুরায় হরিণের মাংসসহ আটক ১

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১২:০৪
 
মনপুরায় হরিণের মাথা ও মাংসসহ স্থানীয় জনতা বস্তা ভর্তি হরিণের মাংসসহ হরিণ শিকারী মো. আইয়ুবকে (২২) আটক করেন। সোমবার সকাল ৮টায় হাজির হাট এতিম খানা সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।  
 
পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিয়ে হরিণের মাংসসহ আটক আইয়ুবকে থানায় সোপর্দ করেন। থানায় মামলার প্রক্রিয়া চলছে।
 
আটক আইয়ুব স্বীকারোক্তি মূলক বক্তব্যে বলেন, 'রবিবার দিবাগত রাত ১টার দিকে আমিসহ পাঁচজনের একটি দল কোরেজডেম সংলগ্ন ফরেষ্ট বনের ভেতর জাল বসাই। হরিণটি জালে আটকের পর তা ধরে ওই বনের ভেতর হরিণটি জবাই করি। পরে মাংস আমরা ভাগ করে নিয়ে যাই।' 
 
এ সময় সংঘবদ্ধ দলে মো. মোমিন, শাকিল, রাসেল ও নজরুল চৌকিদার প্রত্যেকে হরিণের মাংস ভাগ করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে বন বিভাগের বিট অফিসার মো. নজরুল ইসলাম বনপ্রহরীদের নিয়ে ঘটনাস্থল যান। 
 
হাজির হাট বিট অফিসার মো. নজরুল ইসলাম বলেন, যেহেতু হরিণের মাংসসহ আটক ব্যক্তিকে স্থানীয় জনতা ধরে পুলিশকে দিয়েছেন। পুলিশ এ বিষয়ে মামলার প্রক্রিয়া করবেন।
 
মনপুরা থানার অফিসার ইনচার্জ মো. শাহীন খান বলেন, তদন্ত পূর্বক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে মামলা করা হবে।