ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, যদিও যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করতে হবে, তবু দেশটিকে ইউরোপ ছেড়ে যেতে হবেনা কিংবা এর বন্ধুদের ‘বর্জন করতে’ হবেনা। গত রবিবার ব্রাসেলসে তিনি একথা বলেন।
বরিস বলেন, নিসেয় সাম্প্রতিক ট্রাক হামলার প্রেক্ষিতে সন্ত্রাসবাদের প্রতি ইইউর সব দেশের একটি ‘সমন্বিত প্রতিক্রিয়া’ দরকার। তুরস্কে সামরিক অভূত্থানের চেষ্টার বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ‘সব পক্ষ থেকে সংযম এবং ধৈর্য দেখতে’ যান।
বিবিসি জানিয়েছে, নিসে হামলা এবং তুরস্কে অভূত্থান চেষ্টা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মঘারিনি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলোচনার জন্য বরিস বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গেছেন। তবে সেখানে যুক্তরাজ্যের ইইউ ত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হবেনা বলে কর্মকতারা জানিয়েছেন। -বিবিসি
