বিনোদন রিপোর্ট
হংকং-এশিয়া ফিল্ম ফাইন্যান্সিং ফোরাম (হাফ)-এর ১৭তম আসর থেকে ‘জিটুডি পোস্ট প্রোডাকশন অ্যাওয়ার্ড’ এবং ‘বাউটার বারেনদ্রেহ অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে বাংলাদেশের নির্মাণাধীন পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অবলম্বন’।
সরকারি অনুদানে নির্মাণাধীন প্রামাণ্যচিত্রটি পরিচালনা করছেন আবিদ হোসেন খান। ছবিটি প্রযোজনা করছেন রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ আহমেদ। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ।
জাতিগত সংখ্যালঘু বিষয়ে নির্মিতব্য প্রামাণ্যচিত্র অবলম্বন। বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থীদের উপজীব্য করে গতবছর আগস্ট মাসের শেষে ছবিটির কাজ শুরু হয়।
