নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৭:১১
নড়াইলের ভবানীপুর গ্রামে মফি শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
 
সোমবার দুপুর ২টার দিকে ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মফি ভবানীপুর গ্রামের মোতালেব হোসেন হিরুর ছেলে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, মফি শেখ সোমবার দুপুরে স্থানীয় সরকেলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলের উপবৃত্তির টাকা তুলে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ভবানীপুরের মাথাভাঙ্গা ব্রিজের কাছে পৌঁছালে প্রতিপক্ষের মফি শেখকে কুপিয়ে মারাত্মক জখম করে । মফি শেখকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎস তাকে মৃত ঘোষণা করে।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।