বাংলাদেশিদের আয়োজনে সানি লিওন

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:০৫

২০১৫ সালের সেপ্টেম্বরে ঢাকার একটি কনসার্টে উপস্থিত থাকার কথা ছিল সানি লিওনের। কিন্তু তোপের মুখে সেটা আর হয়ে ওঠেনি। তবে এবার নিউইয়র্কে বাংলাদেশিদের একটি আয়োজনে উপস্থিত থাকবেন বলিউডের এই অভিনেত্রী। মূলত আগামী ৭ এপ্রিল নিউইয়র্কে শো-টাইম মিউজিক আয়োজিত ঢালিউড অ্যাওয়ার্ডের ১৮তম আসরের মঞ্চ মাতাবেন তিনি।

শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, ‘বাংলাদেশিদের আয়োজনে প্রথম কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী সানি লিওন।’ তিনি আরো বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে এই অনুষ্ঠানটি বিদেশের মাটিতে বাংলাদেশের সেরা শিল্পীদের সম্মান জানান প্রবাসীরা। আর বরাবরের মতো এবার আরো বেশি চমক দিতে চাই বলে আসরের সেরা চমকটা বাকি ছিল।’