উইন্ডোজ ১০:এক বিলিয়ন ডিভাইসের লক্ষ্য অর্জনে ‘দেরি হবে’

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ২০:৩০
উইন্ডোজ ১০ মুক্তি পাওয়ার পরে ২০১৮ সালের মধ্যে ১ বিলিয়ন ডিভাইনে এই অপারেটিং সিস্টেম ব্যবহৃত হবে বলে লক্ষ্য স্থির করেছিল মাইক্রোসফট। সম্প্রতি একটি বিবৃতিতে জানিয়েছে, এই লক্ষ্য পৌছাতে আরো দেরি হবে।
 
গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএসের দখলে থাকা বাজারে উইন্ডোজ ১০ খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। মাইক্রোসফট জানিয়েছে, বর্তমানে ৩৫০ মিলিয়ন ডিভাইসে উইন্ডোজ ১০ ব্যবহৃত হচ্ছে। ২০১৫ সালে মুক্তি পাওয়ার পরে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ও এক্সবক্স ওয়ানে ইউনিফাইং অপারেটিং সিস্টেম হিসেবে আবির্ভূত হওয়ার লক্ষ্য নিয়েছিল মাইক্রোসফট। সব ধরণের ডিভাইস মিলিয়ে ২০১৮ সালের মধ্যে ১০০ কোটি ডিভাইনে উইন্ডোজ ১০ ব্যবহৃত হবে বলে আশা প্রকাশ করেছিল তারা। বিবিসি।